ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
01 Aug 2026, 12:19 AM
4
Views
বিশ্বকাপে স্পেনের কাছে হেরে শীর্ষত্বের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। এবার ফিফার নতুন সিদ্ধান্তে আরও বাড়ল সেই ক্ষত। পুরো বিশ্বকাপেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে আর্জেন্টিনার। সেমিফাইনালের শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার দেখানো হোক কিংবা ফাইনালে হেরে স্পেনের ফুটবলারদের সঙ্গে খারাপ আচরণ। তার জন্য একাধিক আর্জেন্টাইন ফুটবলার এবং কোচিং স্টাফকে শাস্তি দেওয়ার পথে হাঁটছে ফিফা।
এ ছাড়া আর্জেন্তিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধেও এমন একটি অভিযোগ আনা হয়েছে। শুধু মারধর নয়, মোলিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর্জেন্টিনার আরো এক মিডফিল্ডার থিয়াগো আলমাদাও রয়েছেন এই তালিকায়। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।
ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একাধিক নিয়মভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে খেলার মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণবিদ্বেষী আচরণ এবং ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ।
ফিফার দাবি, আর্জেন্টিনা দল এবং সমর্থকদের দেখানো বার্তা (ফকল্যান্ড ইস্যু নিয়ে ব্যানার) এবং একাধিক ম্যাচে সমর্থকদের পক্ষ থেকে মাঠে বিভিন্ন জিনিস ছোড়ার ঘটনাও এই তদন্তের আওতায় রয়েছে।