খেলাধুলা
Featured
বিশ্বকাপের ‘স্বত্ব বিক্রির’ পরিকল্পনা বাতিল করল ফিফা
31 Jul 2026, 07:35 PM
9
Views
ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ইনফান্তিনোর ভাষায়, “এটা স্পষ্ট যে প্রকল্পটি ফিফার মধ্যে বিভাজন তৈরি করেছে এবং আর আমাদের মূল লক্ষ্য ও ফুটবলের স্বার্থ রক্ষা করছে না। তাই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হচ্ছে না।”
বিতর্কিত এ প্রস্তাবের আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল। এর সমর্থনের বিনিময়ে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ইনফান্তিনো।
তবে পরিকল্পনা প্রকাশের পরই শুরু হয় তীব্র সমালোচনা। প্রথমেই এর বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি জানিয়ে দেয়, প্রস্তাবটি অনুমোদন পেলে তাদের সদস্য ৫৫টি অ্যাসোসিয়েশন বিশ্বকাপ বয়কট করবে।