ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি
14 Aug 2026, 11:16 PM
8
Views
ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য অভিনয়জীবন ও বিভিন্ন সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি প্রদান করেছে।
মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অভিনয় দক্ষতার পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য লা ট্রোব বিশ্ববিদ্যালয় রানি মুখার্জিকে এই স্বীকৃতি জানায়।
তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো একাধিক হিট ও নারীপ্রধান চলচ্চিত্রে জটিল এবং শক্তিশালী চরিত্র ফুটিয়ে তুলে সিনেমা জগতে নিজের অবস্থান মজবুত করেছেন তিনি।
আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু ভারতের একজন অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রের মূল শক্তিকেও আপনারা আপন করে নিয়েছেন।
কিশোরী বয়সে যখন চলচ্চিত্রজগতে পা রাখি, তখন আমার সামনে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছিল না। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’