ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন পরিচালক
01 Aug 2026, 12:39 AM
6
Views
যৌনতা, ক্ষমতার সম্পর্ক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত গ্রেগ আরাকির নতুন ইরোটিক থ্রিলার আই ওয়ান্ট ইয়োর সেক্স মুক্তির আগেই আলোচনায়। ছবির ঘনিষ্ঠ দৃশ্য ধারণে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর ইয়েহুদা ডুয়েনিয়াস।
লস অ্যাঞ্জেলেসে ছবির প্রিমিয়ারে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতা অলিভিয়া ওয়াইল্ড ও কুপার হফম্যান প্রতিটি ঘনিষ্ঠ দৃশ্যের আগে ১ থেকে ১০ পর্যন্ত একটি 'পেইন স্কেল' ব্যবহার করতেন। শারীরিক আঘাতের অভিনয়সংবলিত দৃশ্যে এই পদ্ধতির মাধ্যমে আগেই ব্যথার মাত্রা নির্ধারণ করা হতো, যা অভিনয়শিল্পীদের পারস্পরিক যোগাযোগ সহজ করার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেছে।
ছবিতে সদ্য কলেজপাস তরুণ এলিয়ট চরিত্রে অভিনয় করেছেন কুপার হফম্যান। প্রভাবশালী গ্যালারিমালিক এরিকা ট্রেসির (অলিভিয়া ওয়াইল্ড) সঙ্গে তাঁর চরিত্রের জটিল সম্পর্কই ছবির মূল গল্প। এ ছবির মাধ্যমেই প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন কুপার।
অভিজ্ঞতা প্রসঙ্গে কুপার বলেন, "ভয় লাগছিল, কিন্তু ভয় পেয়েই থেমে থাকলে চলবে না। নতুন কিছু করার সাহস থাকতে হয়।"
ডুয়েনিয়াস জানান, কুপার শুরু থেকেই জানতেন কাজটি চ্যালেঞ্জিং হবে। তবে তিনি ভয়কে বাধা না বানিয়ে প্রতিটি দৃশ্য আরও ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।