বিনোদন
Featured
মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা
14 Aug 2026, 11:14 PM
1
Views
চিত্রনায়িকা মারজান জেনিফা মা হয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান। এসব তথ্য নিশ্চিত করেছেন জেনিফা নিজেই।
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে মারজান জেনিফা বলেন, “আলহামদুলিল্লাহ ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম। ৩২ ঘণ্টা লেবার পেইন সহ্য করে নরমাল ডেলিভারির মাধ্যমে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।”
প্রথমবার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অনুভূতি বর্ণনা করতে গিয়ে মারজান জেনিফা বলেন, “একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন সেই মুহূর্তে জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন এক নিমিষেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।”
নিজের দীর্ঘ প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করে মারজান জেনিফা বলেন, “৩২ ঘণ্টার সেই সময় কেটেছে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্য দিয়ে। একপর্যায়ে মনে হয়েছিল আর পারছি না। তবে সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে ও বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্ট সার্থক মনে হয়েছে।”