ম্রুনাল ঠাকুরের গোপন ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া!
01 Aug 2026, 12:39 AM
5
Views
দক্ষিণী সুপারস্টার ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজে দাবি করা হচ্ছে, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।