‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি
14 Aug 2026, 11:15 PM
15
Views
মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ এর নতুন সিনেমায় জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমা খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ডি২৩ ইভেন্টে এই কাস্টিংয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে প্রথম দিকের চারটি এক্স-মেন সিনেমায় এই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী আনা পাকুইনকে।
এর আগে মার্ভেল প্রধান কেভিন ফাইগের সাথে দেখা করার কথা জানিয়েছিলেন নাভারেটি এবং তিনি মূলত ‘মিস্টিক’ চরিত্রের প্রতি আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ‘রোগ’ চরিত্রেই চূড়ান্ত হলেন।
নাভারেটি ছাড়াও ডি২৩-এ আরো বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হয়।
তালিকাটিতে থাকা বাকি অভিনয়শিল্পীদের মধ্যে এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, স্টর্ম চরিত্রে মায়া বয়েড, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট এবং মিস্টার সিনিস্টার চরিত্রে রয়েছেন অ্যাডাম ড্রাইভার।