বিজ্ঞান ও প্রযুক্তি
Breaking
যেসব অ্যাপ মোবাইলে থাকলে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
09 Aug 2026, 06:54 PM
8
Views
গুগল প্লে স্টোরে থাকা বেশ কিছু অ্যাপ ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ক্ষতিকর অ্যাপ কোটি কোটি বার ডাউনলোড করা হয়েছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং-সংক্রান্ত সংবেদনশীল তথ্য চুরি করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার-এর এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জিপিএস, ফটো এডিটিং, ফিল্টার এবং ওয়ালপেপারের মতো জনপ্রিয় ক্যাটাগরির অ্যাপের ছদ্মবেশে এসব ক্ষতিকর অ্যাপ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সনাক্তকরণ এড়াতে অ্যাপগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ইনস্টল হওয়ার পরই অনেক অ্যাপ নিজেদের নাম ও আইকন পরিবর্তন করে, ফলে ব্যবহারকারীর পক্ষে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ নিজস্ব বিজ্ঞাপন প্রদর্শন ব্যবস্থা (অ্যাড ফ্রেমওয়ার্ক) ব্যবহার করে। এর মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ব্যাংকিং অ্যাকাউন্টের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
যদি আপনার ফোনে নিচের কোনো অ্যাপ ইনস্টল করা থাকে, তবে তা অবিলম্বে আনইনস্টল করার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।