চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম
01 Aug 2026, 12:25 AM
11
Views
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (৩১ জুলাই) তিনি হাসপাতালে পৌঁছে আলিফের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আলিফের পরিবারের খোঁজখবর নেন।
উল্লেখ্য, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত হন কিশোর আলিফ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর সামনে আসে